ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
RTN News

সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বড় সমস্যা: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বড় সমস্যা: তথ্য প্রতিমন্ত্রীমোবাইল ফোন ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে, যা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নামে-বেনামে বিভিন্ন পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ অবস্থায় সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে, সে বিষয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা ও নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন।তিনি জানান, সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন ও সম্পাদকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানসহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না। পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় সাংবাদিকদের জন্য সময়োপযোগী ওয়েজবোর্ড বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী।

সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বড় সমস্যা: তথ্য প্রতিমন্ত্রী