ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
RTN News

পোষা বিড়াল নিয়ে বিরোধের জেরে ১৮ মাসের শিশুকে হত্যা, আটক ১০ বছরের কিশোরী

পোষা বিড়াল নিয়ে বিরোধের জেরে ১৮ মাসের শিশুকে হত্যা, আটক ১০ বছরের কিশোরীভারতের মুম্বাইয়ের গোরগাঁও এলাকায় পোষা বিড়ালকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধের জেরে ১৮ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ১০ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে। বহুতল ভবনের ষষ্ঠ তলার করিডর থেকে নিচে ফেলে শিশুটিকে হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত কিশোরীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তার মাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।বুধবার রাত আনুমানিক ৯টার দিকে গোরগাঁওয়ের শিবশাহী ভবনে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির পরিবার গত ১ অক্টোবর ওই ভবনে ভাড়া উঠেছিল।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভবনের করিডরে থাকা শিশুটিকে তুলে নিয়ে ষষ্ঠ তলা থেকে নিচে ফেলে দেয় অভিযুক্ত কিশোরী। এতে শিশুটির মৃত্যু হয়। ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য ধরা পড়ে।ফুটেজে দেখা যায়, শিশুটিকে নিচে ফেলে দেওয়ার পর কিশোরীটি দ্রুত করিডরের অন্য দিকে চলে যায়। পরে একই তলার প্যাসেজে সাইকেল চালাতে শুরু করে।নিহত শিশুটির পরিবারের দাবি, পোষা একটি বিড়ালকে কেন্দ্র করে আগে অভিযুক্ত কিশোরীর পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ হয়েছিল। তবে বিড়াল নিয়ে বিরোধের সঙ্গে এই ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশি সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত কিশোরীর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কিছু সমস্যা ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এদিকে নিহত শিশুটির পরিবার অভিযোগ করেছে, ঘটনার প্রমাণ আড়াল করতে অভিযুক্ত কিশোরীর পরিবারের সদস্যরা ভবনের সিসিটিভি ক্যামেরা সাময়িকভাবে বন্ধ করার চেষ্টা করেছিলেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, ঘটনার পর দিনশাহি থানার পুলিশ অভিযুক্ত নাবালিকাকে আটক করে এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। এ ঘটনায় একটি আকস্মিক মৃত্যু প্রতিবেদন (এডিআর) নথিভুক্ত করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। সূত্র: এনডিটিভি, পিটিআই

পোষা বিড়াল নিয়ে বিরোধের জেরে ১৮ মাসের শিশুকে হত্যা, আটক ১০ বছরের কিশোরী