মার্কিন নৌবহরে ফের হামলার দাবি ইরানের, এমকিউ-৯ ড্রোন ভূপাতিতেরও ঘোষণা
মার্কিন নৌবহরে ফের হামলার দাবি ইরানের, এমকিউ-৯ ড্রোন ভূপাতিতেরও ঘোষণাবাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করার পর আইআরজিসির মহাকাশ বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ভূপাতিত করা হয়।এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। উত্তরাঞ্চলীয় এ শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট এবং জোট বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে।স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এরবিলে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।তবে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা এবং এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।