ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা গোলরক্ষকের

শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা গোলরক্ষকেরসাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের শেষ মুহূর্তে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। সেই হতাশা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না শ্রাবণ। সতীর্থ, কোচ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা।শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে তোমাদের সবার সঙ্গে উদ্‌যাপন করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’ম্যাচের শেষ দিকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভুলে সবকিছু বদলে গেছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। এই ভুলের কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি বুঝতে পারছি। এটিকে আমি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ এবং প্রত্যেক সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’বার্তার শেষাংশে বাংলাদেশের মানুষের উদ্দেশে শ্রাবণ লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’ শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে শ্রাবণের ভুলে গোল করেন পাকিস্তানের আবদুল সামাদ শাহজাদ। তাঁর ওই গোলেই ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। শেষ হয়ে যায় স্বাগতিকদের ফাইনালে ওঠার স্বপ্ন।

শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা গোলরক্ষকের