ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ডবঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার আটক করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। এ ঘটনায় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২ জুন) গভীর রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে এফবি নাজমা-২ নামের ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।বুধবার দুপুরে আটক ট্রলারসহ ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি জব্দ করা মাছ নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ট্রলার আটক; ১২ জেলের কারাদণ্ড