ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ৮

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ৮দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও আটজন নিখোঁজ রয়েছেন।সিভিল ডিফেন্স দপ্তরের সহকারী সচিব লরেন্স মিনা জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুর্যোগে অন্তত ১১ জন আহত হয়েছেন। পাহাড়ধস, গাছ ভেঙে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।জিএমএ নিউজ অনলাইনের প্রতিবেদনের বরাতে জানা গেছে, দেশটির ৯টি অঞ্চল ও ৩৩টি প্রদেশে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে রিজিওন ১, ৩, ক্যালাবারজোন ও মিমারোপা এলাকায় ৪ হাজার ৮৬৬ জনকে সতর্কতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।দুর্যোগের কারণে ইতোমধ্যে ৩২ হাজার ৮০০ জনের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র অথবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ৮