ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
RTN News

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: আরও ১৭ সশস্ত্র ব্যক্তি নিহত, মোট নিহত ৪৩

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: আরও ১৭ সশস্ত্র ব্যক্তি নিহত, মোট নিহত ৪৩ডেস্ক রিপোর্ট:পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ ‘ভারত-সমর্থিত’ বলে দাবি করা আরও ১৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এতে এ অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ও বেলুচিস্তান পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র ব্যক্তিরা ওই পুলিশ চৌকিতে হামলা চালায়। প্রাথমিক সংঘর্ষে পুলিশ সদস্যরা ১৫ জন হামলাকারীকে হত্যা করলেও ৯ জন পুলিশ সদস্য নিহত হন।তিনি বলেন, নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। জিম্মিদের নিরাপত্তার কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় অভিযান চলছিল। অবরোধ আরও জোরদার হলে হামলাকারীরা ১৮ জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন এবং ওই অভিযানে ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।এদিকে খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা ব্যর্থ করে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস পাল্টা অভিযান চালিয়ে আরও ৮ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, গত ৫ জুলাই শুরু হওয়া ‘অপারেশন শাবান’ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এখন পর্যন্ত মোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হেলিকপ্টার অভিযানে আরও ৫ থেকে ৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: আরও ১৭ সশস্ত্র ব্যক্তি নিহত, মোট নিহত ৪৩