ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

খামেনির শোকানুষ্ঠানে স্বেচ্ছাসেবকের ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করে মানবিক কার্যক্রমে অংশ নেন।মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র নগরী কোমের একটি সড়কের পাশে বড় একটি খাবারের পাত্র হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে তিনি জানাজায় অংশ নিতে আসা নারী, পুরুষ ও শিশুদের হাতে ছোট ছোট খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন।খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে কোম শহরে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। আগত মানুষের সেবায় শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রে অসংখ্য স্বেচ্ছাসেবী কাজ করেন। তাদের সঙ্গে যুক্ত হন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও।শিক্ষার্থীরা ফল, কেক, নাশতা ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে শোকানুষ্ঠানে আগত মানুষের সেবায় অংশ নেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীও তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং আগত মানুষের মধ্যে ফল ও কেক বিতরণ করেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

খামেনির শোকানুষ্ঠানে স্বেচ্ছাসেবকের ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী