ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
RTN News

প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলা, আহত ৩ নারী; আটক হামলাকারীর দাবি—‘আল্লাহর নির্দেশে করেছি’

প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলা, আহত ৩ নারী; আটক হামলাকারীর দাবি—‘আল্লাহর নির্দেশে করেছি’ ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলায় তিন নারী আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলেই হামলাকারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি দাবি করেন, ‘আল্লাহ আমাকে এই কাজের নির্দেশ দিয়েছেন।’সোমবার (২৭ জুলাই) প্যারিসের পোর্ত দ্য ক্লিশি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।তার ভাষ্য অনুযায়ী, ১৯, ২৪ ও ৩৬ বছর বয়সী তিন নারীকে দুটি রান্নাঘরের ছুরি দিয়ে আক্রমণ করা হয়। হামলায় দুই নারী গুরুতর আহত হয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, লম্বা কালো চুল ও হালকা রঙের ট্র্যাকস্যুট পরা এক ব্যক্তি দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে এক তরুণীর ওপর হামলা চালাচ্ছেন। পরে আশপাশের পথচারীরা সাহসিকতার সঙ্গে হামলাকারীকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে নেন। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।গ্রেপ্তারের সময় হামলাকারীকে বলতে শোনা যায়, ‘এটি আল্লাহর নির্দেশ ছিল।’ তবে তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটক ব্যক্তির বক্তব্য ছিল অসংলগ্ন এবং হামলার উদ্দেশ্যও এখনো পরিষ্কার নয়।এদিকে, দায়িত্বে না থাকা এক পুলিশ কর্মকর্তা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে নিরস্ত্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সাহসিকতার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলা, আহত ৩ নারী; আটক হামলাকারীর দাবি—‘আল্লাহর নির্দেশে করেছি’