ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক

ভারতে প্রায় ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।ফেরত আসা এসব ব্যক্তির বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।ফেরত আসা যুবকদের অভিযোগ, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়।দীর্ঘদিন কারাভোগের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অবশেষে তারা দেশে ফেরার সুযোগ পান।এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য জানান, দেশে ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।তিনি আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ এবং পরবর্তী প্রক্রিয়ায় সহায়তা করা হচ্ছে।

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক