ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
RTN News

দাউদকান্দিতে চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

দাউদকান্দিতে চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাকুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা সব যাত্রী দ্রুত বের হয়ে আসতে পারায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার ভোরে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘রয়েল কক্স পরিবহনের’ একটি স্লিপার কোচ ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি সামনে থাকা একটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এরপর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। তখন যাত্রীরা সবাই নিরাপদে বের হয়ে এসেছিলেন। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পুরো বাস পুড়ে যায়।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দিতে চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা