ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
RTN News

তালেবান কমান্ডারকে বিয়ে না করায় কিশোরীকে ২১ মাস ধরে কারাগারে রাখার অভিযোগ

তালেবান কমান্ডারকে বিয়ে না করায় কিশোরীকে ২১ মাস ধরে কারাগারে রাখার অভিযোগআফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় বিবি সেদিকা নামের এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ সময়ে তাকে বিয়েতে রাজি করাতে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। খবর ডেইলি মেইলের।প্রতিবেদনে বলা হয়, বাদঘিস প্রদেশের ওই তালেবান কমান্ডার সেদিকার বাবার ঋণের বিষয়টি সামনে এনে তাকে মাত্র ১২ বছর বয়সে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর কিশোরীকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করা হলেও সেদিকা এতে সম্মতি দেননি।পরে প্রভাব খাটিয়ে স্থানীয় একটি আদালতের মাধ্যমে সেদিকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বর্তমানে তার বয়স ১৭ বছর। গত ২১ মাস ধরে তিনি তালেবানের একটি কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে।বিয়েতে রাজি করাতে কারাগারে সেদিকার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে কিশোরীটি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে দাবি করা হয়েছে। মেয়ের দীর্ঘ বন্দিত্ব ও দুর্ভোগের কারণে তার মাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটিতে নারী ও কিশোরীদের অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাল্যবিবাহ, জোরপূর্বক বিয়ে এবং নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সীমিত করার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে।

তালেবান কমান্ডারকে বিয়ে না করায় কিশোরীকে ২১ মাস ধরে কারাগারে রাখার অভিযোগ