ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
RTN News

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগ, চার বছর পর স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্নের অভিযোগ

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগ, চার বছর পর স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্নের অভিযোগময়মনসিংহের তারাকান্দায় সৎমেয়েকে ধর্ষণের মামলায় কারাভোগের চার বছর পর প্রতিশোধ নিতে স্ত্রীকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ওবায়দুল্লাহ সরকার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মামলা মীমাংসার কথা বলে ডেকে নিয়ে তিনি এ হামলা চালান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওবায়দুল্লাহ ওই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাচ্চু মিয়া বলেন, প্রায় ২০ বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান ওবায়দুল্লাহ। ঈদের সময় তিনি বাড়িতে আসতেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি তিনটি বিয়ে করেছেন। তাঁর তৃতীয় স্ত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ওই নারীর আগের স্বামীর মৃত্যুর পর তাঁকে বিয়ে করেন ওবায়দুল্লাহ। বিয়ের সময় ওই নারীর আগের সংসারে এক কিশোরী মেয়ে ছিল।অভিযোগ রয়েছে, ওবায়দুল্লাহ তাঁর সৎমেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করে। এরপর ওই নারী মেয়েকে তাঁর বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। চার বছর পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। এদিকে কারাভোগ শেষে মুক্তি পান ওবায়দুল্লাহও।স্থানীয়দের ভাষ্য, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মামলা মীমাংসার কথা বলে বৃহস্পতিবার ওই নারীকে তারাকান্দার গোয়ালকান্দি গ্রামে ডেকে আনেন ওবায়দুল্লাহ। সন্ধ্যার পর মামলা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে ওই নারীকে কোপান তিনি। এতে তাঁর এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত।পরে স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।ওসি আব্দুর রাশিদ বলেন, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে। অভিযুক্ত ওবায়দুল্লাহকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগ, চার বছর পর স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্নের অভিযোগ