ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
RTN News

মস্কো লক্ষ্য করে রাতভর ৬১৩ ড্রোন হামলার দাবি রাশিয়ার

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, শহরের দিকে এগিয়ে আসার সময় ২৩১টি চালকবিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাবাহিনী।তিনি আরও জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মস্কো থেকে দূরবর্তী এলাকাগুলোতেও বাকি ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।সাম্প্রতিক সময়ে মস্কো অঞ্চলে চালানো বড় ড্রোন হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী এক হাজার ৬০০টির বেশি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহর তেরেখভ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

মস্কো লক্ষ্য করে রাতভর ৬১৩ ড্রোন হামলার দাবি রাশিয়ার