ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
RTN News

বঙ্গোপসাগরে ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৬ জেলে

বঙ্গোপসাগরে ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৬ জেলে পাশের ট্রলারগুলোর তাৎক্ষণিক সহায়তায় উদ্ধার সবাই; জাল, বরফ ও মালামালের ব্যাপক ক্ষতিপ্রতিবেদন:বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে পাশের ট্রলারগুলোর জেলেদের তাৎক্ষণিক সহায়তায় ট্রলারে থাকা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের হাইর এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া গ্রামের মিঠন হাওলাদারের মালিকানাধীন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ ধরার সময় হঠাৎ সাগরে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে জেলেরা ট্রলারটি চালিয়ে আশপাশে থাকা অন্য ট্রলারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করেন। তাদের সংকেত পেয়ে আশপাশে মাছ ধরতে থাকা ট্রলারগুলোর জেলেরা দ্রুত এগিয়ে এসে ট্রলারে থাকা ১৬ জনকে নিরাপদে উদ্ধার করেন। পরে ট্রলারটির অধিকাংশ অংশ পানিতে তলিয়ে যায়।দুর্ঘটনায় ট্রলারে থাকা মাছ ধরার জাল, বরফ, জ্বালানি, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মালামালের বড় একটি অংশ সাগরে ভেসে যায়।বিকেল সাড়ে ৩টার দিকে মিঠন হাওলাদারের বাবা বাবুল হাওলাদার জানান, ট্রলারে থাকা ১৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনটি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করে কোড়ালিয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে।কোড়ালিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুফানিয়া এলাকা হয়ে ট্রলারটি ঘাটে আনার কাজ চলছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বঙ্গোপসাগরে ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৬ জেলে