ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
RTN News

মার্কিন নৌ অবরোধের মুখে হরমুজে ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করছে ইরান

মার্কিন নৌ অবরোধের মুখে হরমুজে ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করছে ইরানযুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নির্দিষ্ট অংশজুড়ে নতুন একটি ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সঙ্গে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে পারস্য উপসাগরের নির্দিষ্ট এলাকা পর্যন্ত এই নিষিদ্ধ অঞ্চল গঠন করা হবে। ওই এলাকায় প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।এদিকে অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ মোকাবিলায় পেট্রোলের তৃতীয় ধাপের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে প্রতি লিটার পেট্রোলের দাম ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হবে।তবে সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি জানিয়েছেন, মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে।গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানি মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটির খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য প্রায় ২২ লাখ রিয়ালে পৌঁছেছে।এর মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।ইরানের নতুন ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত এবং পেট্রোলের দাম বৃদ্ধিকে চলমান অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যেই দেশটির নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: টাইমস নাউ

মার্কিন নৌ অবরোধের মুখে হরমুজে ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করছে ইরান