ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ককটেল নিক্ষেপে আতঙ্ক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, গোড়াইয়ে বিএনপির বিক্ষোভ ও শোডাউন

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোড়াই হাইওয়ে থানার প্রায় ২০০ গজ দূরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর গোড়াই ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়।পুলিশ জানায়, দুর্বৃত্তরা প্রথমে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। পরে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।এ ঘটনার পর গোড়াই এলাকায় এবং মির্জাপুর সদরে বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। গোড়াই এলাকায় এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের নেতা হাবিব, মামুন ও আরিফ।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কারা স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে এবং ককটেল নিক্ষেপ করেছে, তাদের শনাক্ত করতে জেলা পুলিশ কাজ করছে।

ককটেল নিক্ষেপে আতঙ্ক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, গোড়াইয়ে বিএনপির বিক্ষোভ ও শোডাউন