ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
RTN News

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে কড়া নিরাপত্তা, মাঠে পুলিশ-র‍্যাব-বিজিবি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে কড়া নিরাপত্তা, মাঠে পুলিশ-র‍্যাব-বিজিবিরাজধানীতে চেকপোস্ট, ড্রোন ও সিসিটিভি নজরদারি; সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের বিশেষ তৎপরতাজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে টহল, স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট এবং জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও মাঠে থাকবেন গোয়েন্দারা।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।জনসমাগম বেশি হয়—এমন এলাকায় মোতায়েন থাকবে সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড। এছাড়া অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।র‍্যাব জানিয়েছে, দিবসটি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এদিকে গোপালগঞ্জে নিয়মিত পুলিশের পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চার প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ৫ ও ১৫ আগস্ট দায়িত্ব পালনের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানিয়েছেন, এক সপ্তাহ ধরেই টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি চলছে। গণঅভ্যুত্থান দিবসের সব কর্মসূচি ঘিরে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে কড়া নিরাপত্তা, মাঠে পুলিশ-র‍্যাব-বিজিবি