সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপিররংপুর প্রতিনিধি: জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর বোমা হামলার প্রতিবাদে আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় রংপুরের জুলাই চত্বরে বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করেছে এনসিপি রংপুর জেলা।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হলে আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা।এনসিপির দাবি, হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে দলটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।