ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
RTN News

সাইফ-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সাইফ-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশসংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান। সাইফ হাসান ৪১ এবং পারভেজ হোসেন ইমন ৪৮ রান নিয়ে ব্যাট করছেন।এর আগে টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতে আফগান পেসার ইয়ামিন আহমাদজাইয়ের জোড়া আঘাতে দলীয় ৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। তানজিদ ১ রান করে ক্যাচ দেন, আর সৌম্য কোনো রান না করেই বোল্ড হন।প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। তবে সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আউট হন শান্ত। ২৩ বলে ১৫ রান করেন তিনি।এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক তাওহীদ হৃদয়ও। ওমরজাইয়ের বলে ফিরতি ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফেরেন তিনি। দলীয় ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটি দলের ইনিংস মেরামতের চেষ্টা করছে। ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে তাদের ব্যাটিংয়ের ওপরই এখন অনেকটা নির্ভর করছে বাংলাদেশের বড় সংগ্রহের সম্ভাবনা।

সাইফ-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ