ইরাকের উপকূলের কাছে জাহাজে আগুন, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ
ইরাকের উপকূলের কাছে জাহাজে আগুন, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণইরাকের আল-ফাও উপকূল থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৬৩ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।সোমবার যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।ইউকেএমটিও জানায়, তৃতীয় একটি পক্ষের কাছ থেকে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়েছে তারা।তবে জাহাজের নাবিকদের বর্তমান অবস্থা, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।