ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

আর্সেনাল জার্সির থিমযুক্ত পাঞ্জাবিতে ঈদের নামাজে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের ব্রঙ্কসে সমবেত মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজে অংশ নিয়ে মুসলিম কমিউনিটির সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন এই শহরের প্রথম মুসলিম মেয়র।উল্লেখ্য, গত সপ্তাহে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয়, যা ক্লাবটির ২২ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা। দীর্ঘদিনের সমর্থক হিসেবে মামদানি এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে আর্সেনালের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। তিনি জানান, পরিবারের এক আত্মীয়ের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই তিনি আর্সেনাল সমর্থন করে আসছেন।নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, “আজ আমরা হযরত ইব্রাহিম (আ.)-কে স্মরণ করছি। ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয়, ত্যাগ কোনো বোঝা নয় বরং নিজেকে বৃহত্তর উদ্দেশ্যের অংশ হিসেবে দেখার সুযোগ।” তিনি আরও লিখেন, নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত। শহরের প্রতিটি নাগরিক যাতে জীবনযাত্রার ব্যয়, আবাসন ও শিশু পরিচর্যার খরচ সামলাতে পারে—সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

আর্সেনাল জার্সির থিমযুক্ত পাঞ্জাবিতে ঈদের নামাজে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি