ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, অন্য মামলা থাকায় মিলছে না মুক্তি

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, অন্য মামলা থাকায় মিলছে না মুক্তিঢাকা: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। ওই রুলের ওপর গত ২৬ জুলাই শুনানি শেষে আদালত রায়ের জন্য রোববার দিন নির্ধারণ করেন।আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।রায়ের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন স্থগিত রয়েছে।তিনি আরও জানান, বাকি চার মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। অপর দুই মামলায় জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে।উল্লেখ্য, চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান ২০২৪ সালের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, অন্য মামলা থাকায় মিলছে না মুক্তি