ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিংমলে বিস্ফোরণ ও ধস; বহু মানুষ আটকা

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিংমলে বিস্ফোরণ ও ধস; বহু মানুষ আটকাজাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো শহরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। এতে ভবনটির ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের পর শপিংমলের দ্বিতীয় তলা ধসে পড়ে। এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ধসের সময় ভবনটির ভেতরে ঠিক কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকা রয়েছেন। এ ছাড়া ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছেন।কুমামোতো শহরটি নাগাসাকি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শক্তিশালী এই ভূমিকম্পে একটি মহাসড়কের সেতু বেঁকে যায় এবং অন্তত আরও একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ জানিয়েছিল, অন্তত নয়জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি মূল্যায়ন এবং তথ্য সংগ্রহের কাজ চলছে। ভূমিকম্পের পরপরই উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান শুরু করেছে। ধসে পড়া শপিংমলের ভেতরে আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিংমলে বিস্ফোরণ ও ধস; বহু মানুষ আটকা