ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

মুশফিকের শেষ টেস্ট স্মরণীয় করতে বিশেষ পরিকল্পনা বিসিবির

মুশফিকের শেষ টেস্ট ঘিরে বিসিবির জমকালো আয়োজনের পরিকল্পনাবাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের শেষ টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখতে বড় পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিকুর রহিম।বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের দীর্ঘ ক্যারিয়ার, অবদান ও অর্জনকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।বোর্ড সভা শেষে তামিম বলেন, মুশফিকের শেষ টেস্টকে বিশেষ উপলক্ষ হিসেবে স্মরণীয় করে রাখতে বিসিবির পরিকল্পনা রয়েছে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।তিনি বলেন, ‘মুশফিকের জন্য বিসিবি অবশ্যই বড় ধরনের আয়োজন করবে। যথাসময়ে আরও কিছু বিষয় থাকবে, সেগুলো আপনারা দেখতে ও জানতে পারবেন। সত্যি বলতে, তাঁর মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। সবাই মিলে এই টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে তুলি।’বিদায়ী টেস্টের আগে মুশফিকের ক্যারিয়ারের সেরা ও স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।মুশফিকের ক্যারিয়ারে সমালোচনা ও হতাশার নানা অধ্যায় থাকলেও সেসবের পরিবর্তে বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান ও অর্জনকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান তামিম।তিনি আরও বলেন, ‘বিসিবি সভাপতি হিসেবে এবং ব্যক্তিগত জায়গা থেকেও সব সাংবাদিকের প্রতি আমার অনুরোধ, প্রথম টেস্ট পর্যন্ত মুশফিকুরের ক্যারিয়ারের সুন্দর স্মৃতিগুলো আবার তুলে ধরুন। তাঁর পথচলায় হতাশা ও সমালোচনা ছিল, তা আমি নিশ্চিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যে অসাধারণ অবদান রেখেছেন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চলুন, আমরা সবাই মিলে তাঁর ক্যারিয়ার উদযাপন করি।’মুশফিকের বিদায়কে ঘিরে এই উদযাপনে টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তামিম।বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটারের দীর্ঘ পথচলাকে সম্মান জানাতেই বিসিবির এমন উদ্যোগ। 

মুশফিকের শেষ টেস্ট স্মরণীয় করতে বিশেষ পরিকল্পনা বিসিবির