ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবার বিরুদ্ধে মামলা

সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবার বিরুদ্ধে মামলাস্থানীয়দের হাতে আটক অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ; মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভুক্তভোগীনোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষিকার বাবা কামাল উদ্দিন ওরফে সিএনজি কামালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেন। এর আগে একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে শিক্ষিকার বাড়িতে যায়। সেখানে শিক্ষিকাকে না পেয়ে তার বাবা কামাল উদ্দিন ছাত্রীকে ঘরে ডেকে নেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ৫০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।বাড়িতে ফিরে ভুক্তভোগী ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবার বিরুদ্ধে মামলা