ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
RTN News

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর

ব্র্যাকে চাকরির সুযোগ, এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রিধারীরা করতে পারবেন আবেদনবেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি) বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রির পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (এমপিএইচ) থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: নারী ও পুরুষ কর্মক্ষেত্র: অফিস কর্মস্থল: ঢাকা বয়সসীমা: উল্লেখ নেই বেতন: আলোচনা সাপেক্ষেনিয়োগপ্রাপ্তরা স্বাস্থ্য ও জীবনবিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির সুবিধা পাবেন।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া ব্র্যাকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬। সূত্র: বিডিজবস ডটকম

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর