ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
RTN News

ইয়েমেনে সৌদি হামলায় কয়েক সপ্তাহে হতাহত ১ হাজার ৩৯ জন

ইয়েমেনে সৌদি হামলায় কয়েক সপ্তাহে হতাহত ১ হাজার ৩৯ জনইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ঘিরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ১৩ জুলাই থেকে সৌদি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৯ জন বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ সানা ও তাইজ প্রদেশে পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন।ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসেম মোহাম্মদ কাসেম বাহাইবাহ জানান, সানা প্রদেশের বানি হুশাইশ জেলার আল-শারিয়াহ গ্রামে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে সৌদি বিমান হামলা চালানো হয়। এতে প্রাথমিক হিসাবে ৩২ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।হামলায় বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের মরদেহ উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীরা এখনো কাজ করছেন।স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সময় সৌদি যুদ্ধবিমান উদ্ধারকর্মী ও চিকিৎসা দলের সদস্যদের লক্ষ্য করেও পরিকল্পিত হামলা চালিয়েছে।অন্যদিকে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার আল-হাধারা বাজারে সৌদি বিমান হামলায় ৩০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি আরও জানান, গত আট দিনে তাইজ প্রদেশেই ১৯৯ জন হতাহত হয়েছেন। সব মিলিয়ে গত ১৩ জুলাই থেকে সৌদি হামলা ও সামরিক অভিযানে ইয়েমেনে হতাহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, সৌদি বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশের গুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ এলাকাগুলো ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সূত্র: মেহের নিউজ

ইয়েমেনে সৌদি হামলায় কয়েক সপ্তাহে হতাহত ১ হাজার ৩৯ জন