রসুনের অবিশ্বাস্য গুণ: রান্নাঘর থেকে বালিশের নিচে পর্যন্ত
রসুন — এই ছোট্ট মশলাটির গুণের কথা বলে শেষ করা যায় না। রান্নায় স্বাদ আনার পাশাপাশি এটি একটি প্রাকৃতিক সুপারফুড হিসেবেও পরিচিত। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হার্টের যত্ন পর্যন্ত — রসুনের ভূমিকা অনেক।রসুনের স্বাস্থ্যগুণরসুনে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিক উপাদান অ্যালিসিন, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে নানা উপকার পাওয়া যায়:রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় — ঠান্ডা-কাশি থেকে সুরক্ষা দেয়রক্ত পরিশুদ্ধ রাখে — রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট রক্তকে বিষমুক্ত রাখতে সাহায্য করেহজমশক্তি উন্নত করে — বিপাকহার বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখেশ্বাসতন্ত্রের সুরক্ষা দেয় — নিউমোনিয়া, ব্রংকাইটিস ও হুপিং কাশির মতো সংক্রমণ প্রতিরোধে সহায়কযক্ষ্মা রোগের চিকিৎসায় সহায়ক খাদ্যতালিকায়ও চিকিৎসকরা রসুন রাখার পরামর্শ দিয়ে থাকেন।বালিশের নিচে রসুন — লোককথা নাকি বিজ্ঞান?প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে রাতে বালিশের নিচে রসুন রেখে ঘুমানোর চল ছিল। এর পেছনে কিছু যুক্তিসংগত কারণও আছে।রসুনে থাকা অ্যালিসিনের গন্ধ নাকে পৌঁছালে বন্ধ নাক খুলে যায়, শ্বাস-প্রশ্বাস সহজ হয় এবং ঘুম গভীর হয়। এছাড়া রসুনে রয়েছে ভিটামিন বি১ ও বি৬, যা মেলাটোনিন হরমোনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে — এই হরমোনই আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে।যাদের ঘুমের সমস্যা আছে, তারা এই পদ্ধতিটি একবার চেষ্টা করে দেখতে পারেন।