বউভাতের ভোজের জন্য গরু চুরি, মাংস কাটার সময় ধরা পড়লেন বরপক্ষের স্বজন
বউভাতের ভোজের জন্য গরু চুরি, মাংস কাটার সময় ধরা পড়লেন বরপক্ষের স্বজনগাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বউভাতের অনুষ্ঠানের ভোজের জন্য গরু চুরির অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়িতে চুরি করা গরু জবাই করে মাংস কাটার সময় বিষয়টি জানতে পারেন গরুর মালিক।শনিবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বউভাতের আয়োজন ভেস্তে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মাস্তা গ্রামের কৃষক শহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় তাঁর লক্ষাধিক টাকা দামের একটি কালো রঙের সংকর জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। রাত আনুমানিক তিনটার দিকে ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘর থেকে গরুটি নেই।পরে স্বজন ও স্থানীয়দের নিয়ে গরুটি খুঁজতে বের হন শহিদুল। খুঁজতে খুঁজতে পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁরা দেখতে পান, একটি গরু জবাই করে মাংস কাটাকাটি চলছে। গরুর মাথা ও চামড়া দেখে শহিদুল তাঁর গাভিটিকে শনাক্ত করেন।এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে শহিদুলের ভাতিজা আনারুল ইসলাম আহত হন। পরে তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা গরুর মাথা, চামড়া, ভুঁড়ি ও পা উদ্ধার করে। একই সঙ্গে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম পেশায় কসাই। শুক্রবার তাঁর ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। শনিবার রফিকুলের বাড়িতে বউভাতের আয়োজন ছিল। সেই অনুষ্ঠানের ভোজের জন্যই গরুটি চুরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ছেলের বউভাতের অনুষ্ঠানের জন্য গরু চুরির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের