ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৫ সদস্যসহ নিহত ১১

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৫ সদস্যসহ নিহত ১১ ধ্বংসস্তূপে বাবা-মা ও তিন শিশুর মরদেহ; একমাত্র জীবিত পরিবারের আরেক শিশুসংবাদ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (১৮ জুলাই) ইসরাইলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্যসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে জানা যায়, গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো হামলায় একই পরিবারের বাবা-মা ও তাদের তিন শিশু নিহত হন।সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে জানান, হামলার সময় পরিবারের আরেকটি শিশু বাসার বাইরে থাকায় সে প্রাণে বেঁচে যায়। বর্তমানে ওই শিশুই পরিবারের একমাত্র জীবিত সদস্য।গাজার আল-শিফা হাসপাতাল একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৫ সদস্যসহ নিহত ১১