ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টারশেল, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টারশেল, এলাকায় আতঙ্কখাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর তীরে মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে মাটির প্রায় ১০ থেকে ১২ ফুট গভীর থেকে ৮২ মিলিমিটারের একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শালবাগান এলাকার দিনমজুর মো. বেলাল হোসেন বাড়িতে টয়লেট নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি দেখতে পান। পরে তিনি সেটি ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টারশেল হিসেবে শনাক্ত করেন। পরে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মো. সাকিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার মর্টারশেলটি নিষ্ক্রিয় করার কথা রয়েছে।জনবসতিপূর্ণ এলাকায় মাটির নিচে মর্টারশেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী।সূত্র: বিডি প্রতিদিন

খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টারশেল, এলাকায় আতঙ্ক