ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
RTN News

গণপতি স্যার হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীর অবস্থান

গণপতি স্যারসহ সপরিবারে হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীর অবস্থানরংপুরের গণপতি স্যার ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাস।বুধবার সন্ধ্যা থেকে দীর্ঘ চার ঘণ্টা ধরে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করছেন।জয় বিশ্বাসের তিন দফা দাবি হলো—১. আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে হবে।২. রংপুরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।৩. সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। জয় বিশ্বাস বলেন, দল-মত নির্বিশেষে ন্যায়বিচার ও নাগরিকদের নিরাপত্তার দাবিতে তাঁর এই অবস্থান কর্মসূচিতে সবার সংহতি কামনা করছেন।

গণপতি স্যার হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীর অবস্থান