ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

২০০ বছরের ঐতিহ্যবাহী ঘুড়ির মেলায় মুখর জয়পুরহাটের সন্ন্যাসতলী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সন্ন্যাসতলীতে শতাব্দীপ্রাচীন ঘুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ বছরেরও বেশি পুরোনো এই লোকজ আয়োজন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার তুলসীগঙ্গা নদীর তীরে বসে।ভোর থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। আকাশজুড়ে উড়তে থাকে রঙিন ঘুড়ি, আর পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। ধর্মীয় উৎস থেকে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি এখন সব ধর্ম-বর্ণের মানুষের ঐতিহ্যবাহী উৎসবে রূপ নিয়েছে।মেলায় ঘুড়ির পাশাপাশি কৃষি ও গৃহস্থালির নানা পণ্য, হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন এবং বিনোদনের বিভিন্ন আয়োজন থাকে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই মেলায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।স্থানীয় ঘুড়ি বিক্রেতাদের মতে, বছরের সবচেয়ে বেশি বিক্রি হয় এই একদিনেই। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ঘুড়ি কিনে নিয়ে যায়।মেলায় আসা দর্শনার্থীরা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই মেলার সঙ্গে যুক্ত, যা এখন তাদের আবেগ ও ঐতিহ্যের অংশ।মেলা ইজারাদার ও প্রশাসন জানান, শান্তিপূর্ণভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সন্ন্যাসতলীর এই ঘুড়ির মেলা এ অঞ্চলের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

২০০ বছরের ঐতিহ্যবাহী ঘুড়ির মেলায় মুখর জয়পুরহাটের সন্ন্যাসতলী