ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
RTN News

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী, ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী, ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ছয় দিন পর কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে কাশিনগর এলাকার একটি মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং নির্ধারিত সময়েও বাড়িতে ফেরেনি। পরে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়।এরপর পুলিশ তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। একপর্যায়ে কক্সবাজারে তাদের অবস্থান শনাক্ত হয়।পরে কক্সবাজার ডিবির সহায়তায় সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে গিয়েছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী, ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার