ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
RTN News

সাতক্ষীরায় ১০-১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

সাতক্ষীরায় ১০-১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থসাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।শুক্রবার কালীগঞ্জের সীমান্তনদী কালিন্দীর বাঁশঝাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চরসাহেবখালী ক্যাম্পের সদস্যরা স্পিডবোটে করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।বিষয়টি খুরমী বিওপির টহল দলের নজরে এলে বিজিবি সদস্যরা দ্রুত স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে সরাসরি বাধা দেন। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হন। বিজিবি অধিনায়ক বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

সাতক্ষীরায় ১০-১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ