বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, নিউজফিড লোড ও লগইনে ভোগান্তি
বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, নিউজফিড লোড ও লগইনে ভোগান্তিওয়েব সংস্করণে সবচেয়ে বেশি সমস্যা; কারণ জানায়নি মেটাসংবাদ:বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফেসবুকের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীরা। রোববার (১৯ জুলাই) বেলা সোয়া ১টার দিকে এ বিভ্রাট শুরু হয় বলে জানিয়েছে ওয়েবসাইট ও অনলাইন সেবার রিয়েল-টাইম পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর।ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বেলা আড়াইটা পর্যন্ত পাওয়া অভিযোগের মধ্যে ৬৪ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ওয়েব সংস্করণে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। এছাড়া ১৯ শতাংশ ব্যবহারকারী লগইন করতে না পারার অভিযোগ করেছেন এবং ১০ শতাংশ ব্যবহারকারী অ্যাপ ব্যবহারে জটিলতার কথা জানিয়েছেন।ব্যবহারকারীদের অভিযোগ, অনেকের নিউজফিড লোড হচ্ছে না। কেউ কেউ আবার ‘এরর মেসেজ’ বা ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন, যার কারণে ফেসবুক ব্যবহার ব্যাহত হচ্ছে।ডাউন ডিটেক্টরে ক্রিস ডগলাস নামে এক ব্যবহারকারী জানান, ফেসবুকে প্রবেশের সময় তিনি “Site issue. Your account is temporarily unavailable due to a site issue” ধরনের বার্তা পেয়েছেন। বার্তায় আরও উল্লেখ ছিল, সমস্যাটি দ্রুত সমাধান করা হবে এবং কয়েক মিনিট পর আবার চেষ্টা করতে বলা হয়েছে।তবে এই বৈশ্বিক বিভ্রাটের কারণ সম্পর্কে এখন পর্যন্ত মেটা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি।