রংপুরে বেরোবি–কারমাইকেল এলাকায় রাজনৈতিক অবস্থান, উত্তেজনা; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
রংপুর প্রতিনিধি: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও কারমাইকেল কলেজ এলাকায় পৃথকভাবে রাজনৈতিক নেতা-কর্মীদের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর থেকে বেরোবির প্রধান ফটকের সামনে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন। একই সময় কারমাইকেল কলেজের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও জড়ো হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, বেরোবি এলাকায় অবস্থান নেওয়া কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা গেছে। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।পরিস্থিতি ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।