ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

কানাডা থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর হার বেড়েছে, ৬ মাসে ৩৩২৩ জন

কানাডা থেকে ৬ মাসে রেকর্ড ৩৩২৩ ভারতীয় ডিপোর্টচলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই কানাডা থেকে রেকর্ড ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে ডিপোর্ট বা দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়। ফলে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো কানাডা থেকে ডিপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত।কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, অভিবাসন নীতি লঙ্ঘন এবং কানাডার সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতির কারণে বিপুলসংখ্যক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।সিবিএসএর তথ্য বলছে, ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। অথচ ২০২৬ সালের প্রথম ছয় মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে। বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন। যেকোনো দেশের নাগরিকদের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।কানাডা থেকে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই তুলনায় কানাডার প্রথম ছয় মাসের সংখ্যা আড়াই গুণেরও বেশি।ভিসা জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয় বা রিফিউজি আবেদন প্রত্যাখ্যাত হওয়া—এসব কারণে ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা ঘটছে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা কমাতে কানাডা সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতিতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।কানাডার নিয়ম অনুযায়ী, দেশ ছাড়ার ক্ষেত্রে মূলত তিন ধরনের নির্দেশ দেওয়া হয়। ‘ডিপার্চার অর্ডার’-এর ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে স্বেচ্ছায় কানাডা ছাড়তে হয়। ‘এক্সক্লুশন অর্ডার’-এর আওতায় এক থেকে পাঁচ বছর পর্যন্ত কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর ‘ডিপোর্টেশন অর্ডার’ জারি হলে কানাডা সরকারের লিখিত অনুমতি ছাড়া পুনরায় দেশটিতে প্রবেশ করা যায় না। ফলে কানাডার কঠোর অভিবাসন নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ভারতীয় অভিবাসীদের ওপর। চলতি বছর প্রথম ছয় মাসেই ডিপোর্টের সংখ্যা গত বছরের প্রায় পুরো সংখ্যার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

কানাডা থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর হার বেড়েছে, ৬ মাসে ৩৩২৩ জন