ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
RTN News

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর কীটনাশক পান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর কীটনাশক পান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুরংপুরের কাউনিয়ায় পারিবারিক মনোমালিন্যের পর কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করে মো. ওমর ফারুক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা ২৫ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওমর ফারুক উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে ওমর ফারুকের স্ত্রী মোছা. মুক্তা বেগম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকায় বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওমর ফারুক বিষণ্ণ ছিলেন বলে স্বজনরা জানান।এরই মধ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে তিনি কীটনাশক পান করেন। বিষয়টি প্রথমে স্বজনদের নজরে আসেনি। পরে রাত ৩টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।মৃত্যুর পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।কাউনিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর কীটনাশক পান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু