ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
RTN News

কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে ব্ল্যাকমেইল, কথিত কবিরাজ গ্রেপ্তার

কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে ব্ল্যাকমেইল, কথিত কবিরাজ গ্রেপ্তারপটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে তাইজুল ইসলাম মুসা (৪০) নামের এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চৌরাস্তা-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর সদস্যরা। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।গ্রেপ্তার মুসা উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ায় এলাকায় তিনি ‘মুসা হুজুর’ নামে পরিচিত।এ ঘটনায় গত ৩১ আগস্ট কিশোরীর সৎবাবা বাদী হয়ে মুসাসহ ১১ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর সৎবাবা বরিশালের রুপাতলী এলাকার বাসিন্দা। স্ত্রী ও সৎমেয়েকে নিয়ে তিনি দুই মাস ধরে কলাপাড়া শহরের মদিনাবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। কিশোরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় দুই মাস আগে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে চিকিৎসার জন্য মুসার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর চিকিৎসার অজুহাতে মুসা প্রায়ই তাঁদের বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে কিশোরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়।মামলার অভিযোগে বলা হয়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কিশোরীর সৎবাবা বাসায় না থাকার সুযোগে ১০ থেকে ১১ জনকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান মুসা। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে যাওয়া ব্যক্তিরা গোপনে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। কয়েক দিন পর আবারও একইভাবে ভিডিও ধারণ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে কিশোরীর মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগও করা হয়েছে মামলায়।পরে কিশোরী মুসাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এরপর মুসার সহযোগীরা বিভিন্ন নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে কিশোরী ও তাঁর মায়ের নম্বরে ধারণ করা ভিডিও পাঠান বলে অভিযোগ রয়েছে।এজাহারে আরও বলা হয়, গত ১৫ অক্টোবর মুসা ও তাঁর সহযোগীরা আবারও ওই বাসায় গিয়ে কিশোরীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। তাঁদের কথামতো না চললে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আগামীকাল আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে ব্ল্যাকমেইল, কথিত কবিরাজ গ্রেপ্তার