ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

আওয়ামী লীগের বিচার দাবিতে রংপুরে ছাত্র-শক্তির কফিন মিছিল

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও শাস্তির দাবিতে রংপুরে কফিন মিছিল করেছে ছাত্র-শক্তি।মঙ্গলবার (১৪ জুলাই) নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা কফিন বহন করে বিভিন্ন স্লোগান দেন এবং বিচার দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করেন।

আওয়ামী লীগের বিচার দাবিতে রংপুরে ছাত্র-শক্তির কফিন মিছিল