একসঙ্গে চার কন্যার মা হলেন কুলাউড়ার গৃহবধূ
একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম, আনন্দে মাতোয়ারা প্রবাসীর পরিবারমৌলভীবাজারের কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে চার নবজাতকের আগমনে আনন্দের বন্যা বইছে। এ ঘটনায় খুশি পরিবারের সদস্য ও স্বজনেরা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। বর্তমানে মা ও চার নবজাতক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।প্রবাসী সাইদুল ইসলাম রিজনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে।একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মা ও নবজাতকদের শুভকামনা জানাতে থাকেন অনেকে।পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথির আগমনে তাঁরা আনন্দিত। মা ও নবজাতকেরা সুস্থ আছেন।সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।