চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, জানবেন যেভাবেচলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। এ ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একই সময়ে অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সকাল ১০টায় একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে নিজ নিজ ফল পাওয়া যাবে।এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট— eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফল জানা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য নির্ধারিত ফরম্যাট অনুসরণ করতে হবে। মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।ঢাকা বোর্ডের জন্য ফরম্যাট হবে ‘SSC DHA ROLL YEAR’। মাদরাসা বোর্ডের জন্য ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি বোর্ডের জন্য ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে, যার মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত।এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন আগামীকাল ১১ আগস্ট থেকে শুরু হবে এবং চলবে ১৭ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করে প্রকাশ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ‘Result’ কর্নারে গিয়ে ইআইআইএন ব্যবহার করে ফল সংগ্রহ করতে পারবে।এ ছাড়া শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট, কমন ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি