ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
RTN News

৩৮ জনকে হত্যা ও মরদেহ খাওয়ার অভিযোগ, গ্রেপ্তার উগান্ডার মোজেস

৩৮ জনকে হত্যা ও মরদেহ খাওয়ার অভিযোগ, গ্রেপ্তার উগান্ডার মোজেসউগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা ও তাঁদের মরদেহ খেয়ে ফেলার অভিযোগে মুজুরিজি মোজেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজেসের গ্রেপ্তারের তথ্য জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি অভিযুক্ত ব্যক্তিকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরখাদক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁর প্রকাশ্যে বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেন।কাইনেরুগাবা তাঁর পোস্টে লেখেন, নিরাপত্তা বাহিনী মুজুরিজি মোজেসকে গ্রেপ্তার করেছে। তাঁর দাবি, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় ৩৮ জনকে হত্যা করে তাঁদের মরদেহ খেয়েছেন মোজেস। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।স্থানীয় তদন্তকারীদের বরাতে জানা গেছে, মোজেসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ধারাবাহিক হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তিনি পুরো পরিবারকে লক্ষ্যবস্তু বানাতেন এবং বাড়িতে প্রবেশ করে চাপাতি দিয়ে হামলা চালাতেন বলে অভিযোগ করা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, কথিত নৃশংস ঘটনাগুলোর একটিতে মোজেসের সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।এ ছাড়া কয়েকটি ঘটনায় সম্পর্ক গড়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছে টানার পর তাঁদের হত্যা করা হতো বলে অভিযোগ উঠেছে। অতীতেও মোজেসকে একাধিকবার আটক করা হয়েছিল বলে জানা গেছে। তবে বিভিন্ন বিতর্কিত পরিস্থিতিতে তিনি পালিয়ে যান অথবা তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।গ্রেপ্তারের পর মোজেসের বাসভবন থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এসব আলামতের সঙ্গে কথিত অপরাধগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ওই অঞ্চলের অমীমাংসিত নিখোঁজের ঘটনা ও হত্যাকাণ্ডের নথিপত্রও পরীক্ষা করা হচ্ছে।দীর্ঘ ১৫ বছর ধরে সংঘটিত একাধিক কথিত হত্যাকাণ্ডের ঘটনায় মোজেসের গ্রেপ্তার উগান্ডায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া প্রয়োজন। তদন্তের অগ্রগতি ও উদ্ধার করা আলামত সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

৩৮ জনকে হত্যা ও মরদেহ খাওয়ার অভিযোগ, গ্রেপ্তার উগান্ডার মোজেস