ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
RTN News

‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না গড়লে বাংলাদেশ স্বাধীন হতো না’—স্পিকার হাফিজ উদ্দিন

‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না গড়লে বাংলাদেশ স্বাধীন হতো না’—স্পিকার হাফিজ উদ্দিনস্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ শুরু না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি মুক্তিযুদ্ধকে কোনো রাজনৈতিক দলের নয়, বরং বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে উল্লেখ করেন।শনিবার (১১ জুলাই) ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত ‘মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্পিকার বলেন, পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার মুখে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন বিদ্রোহ করে প্রতিরোধ গড়ে তোলে এবং সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে সংগঠিত করে। এই প্রতিরোধই স্বাধীনতার সংগ্রামকে বেগবান করে।১৯৭০ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পদ ও সুযোগ-সুবিধার বৈষম্যের কারণেই পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়।২৫ মার্চের কালরাতের ঘটনাপ্রবাহ তুলে ধরে হাফিজ উদ্দিন বলেন, পাকিস্তানি বাহিনীর অভিযান শুরুর পর দেশের মানুষ দিশেহারা হয়ে পড়ে। সেই সংকটময় মুহূর্তে জনগণের জীবন ও সম্ভ্রম রক্ষায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে।তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মেজর জিয়াউর রহমান জাতিকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং হাজারো ছাত্র-যুবক মুক্তিযুদ্ধে যোগ দিতে এগিয়ে এসেছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও যুদ্ধরত সেনাসদস্যদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন স্পিকার। তাঁর ভাষায়, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির যুদ্ধ, কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; ইতিহাসে সব পক্ষের অবদান যথাযথভাবে তুলে ধরা উচিত।

‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না গড়লে বাংলাদেশ স্বাধীন হতো না’—স্পিকার হাফিজ উদ্দিন