ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
RTN News

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়সিলেট টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পান এই ব্যাটার।এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি ছিল মাত্র তিন ক্রিকেটারের। এই তালিকায় মুশফিকুর রহিমের নাম রয়েছে তিনবার। সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেছেন একটি করে ডাবল সেঞ্চুরি। এবার তাঁদের পাশে নিজের নাম লেখালেন তাওহীদ হৃদয়।সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য হৃদয়ের এই অসাধারণ ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিস্তারিত আসছে...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়