চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুনচট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কে বা কারা বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে আগুন লাগিয়েছে। আশপাশে পুলিশের নিয়মিত টহল থাকায় আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে যান। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ। আগুনের ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।ওসি জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।ব্যবসায়ী বাবার সূত্রে চট্টগ্রাম নগরের পাঁচলাইশে বাড়িটি নির্মাণ করা হয়। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতে। তাঁর মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।এর আগে কয়েক দিন ধরে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।এসব সহিংসতার বিষয়ে সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের উচিত সহিংসতার প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা। তিনি বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।