ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
RTN News

ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণে আপত্তি, লন্ডনডেরিতে নতুন বিতর্ক

আপত্তির মুখে লন্ডনডেরির ট্রায়াথলন থেকে সরে দাঁড়ালেন ইসরায়েলি অ্যাথলেটরাআয়ারল্যান্ডের লন্ডনডেরিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ট্রায়াথলন প্রতিযোগিতা থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ইসরায়েলের চার অ্যাথলেট। শনিবারের ‘সিটি অব ডেরি ট্রায়াথলন’-এ তাঁদের অংশ নেওয়ার কথা থাকলেও আয়োজকদের আপত্তির পর প্রতিযোগিতা থেকে তাঁদের নাম প্রত্যাহার করা হয়েছে।ইউরোপ ট্রায়াথলন কাপের এই আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০০ অ্যাথলেট অংশ নেওয়ার কথা। প্রাথমিক অংশগ্রহণকারীদের তালিকায় চার ইসরায়েলি অ্যাথলেটের নাম দেখতে পেয়ে আপত্তি তোলে নর্থ ওয়েস্ট ট্রায়াথলন ক্লাব (এনডব্লিউটিসি)। পরে সংগঠনটি ট্রায়াথলন আয়ারল্যান্ড ও ইউরোপ ট্রায়াথলনের কাছে তাঁদের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানায়।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এনডব্লিউটিসি জানায়, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণ তারা কোনোভাবেই সমর্থন করতে পারে না। সংগঠনটির দাবি, শনিবারের প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্বকারী কোনো অ্যাথলেট অংশ নেবেন না এবং আয়োজনে ইসরায়েলের কোনো প্রতিনিধিত্বও থাকবে না।তবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এনডব্লিউটিসি বলেছে, তাদের সিদ্ধান্ত কোনো ব্যক্তির ধর্মীয় বা জাতিগত পরিচয়ের বিরুদ্ধে নয়। ফিলিস্তিনিদের চলমান দুর্ভোগের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্বকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার বিরোধিতা থেকেই তারা এ অবস্থান নিয়েছে।এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলির সদস্য জুলি মিডলটন। তাঁর মতে, ইসরায়েলি পরিচয়ের কারণে অ্যাথলেটদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার ঘটনা লন্ডনডেরির ভাবমূর্তির জন্য ক্ষতিকর।মিডলটন বলেন, আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে শহরের আতিথেয়তা ও উদারতার যে পরিচয় তুলে ধরার কথা ছিল, সেই আয়োজন এখন ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণ থেকে বিরত রাখার ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেছে।এদিকে, উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা প্রতিযোগিতাটিকে ঘিরে সম্ভাব্য বিক্ষোভের বিষয়ে অবগত হয়েছে।ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ইউরোপিয়ান ফুটবলের নেশন্স লিগে আয়ারল্যান্ডের বিপক্ষে ইসরায়েলের ম্যাচ ঘিরেও বিক্ষোভ দেখা যায়। আগামী ৪ অক্টোবর আয়ারল্যান্ডের মাঠে ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বিদেশের একটি নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর নেশন্স লিগেও আয়ারল্যান্ডের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ইসরায়েল। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার পর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা আরও বেড়েছে।

ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণে আপত্তি, লন্ডনডেরিতে নতুন বিতর্ক