ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
RTN News

মুক্তি পেয়েই মোদিকে ‘ভারতের জন্য লজ্জা’ বললেন ককরোচ আন্দোলনের প্রতিষ্ঠাতা

মুক্তি পেয়েই মোদিকে ‘ভারতের জন্য লজ্জা’ বললেন ককরোচ আন্দোলনের প্রতিষ্ঠাতাভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারতের জন্য লজ্জা’ বলে মন্তব্য করেছেন দেশটির ‘ককরোচ’ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে ভারতের ইতিহাসে এত বড় ‘কাপুরুষ ও ভীতিপ্রদর্শনকারী’ কাউকে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। ভোটার তালিকা সংশোধনবিরোধী বিক্ষোভের প্রস্তুতির সময় আটক হওয়ার এক দিন পর রোববার (১১ অক্টোবর) মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথা বলেন তিনি।ভারতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় শনিবার (১০ অক্টোবর) বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল দেশটির নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগ।সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আটক হওয়ার পর রোববার শর্তসাপেক্ষে মুক্তি পান অভিজিৎ দীপকে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা।’ একই পোস্টে মোদিকে ‘কাপুরুষ ও ভীতিপ্রদর্শনকারী’ বলেও আক্রমণ করেন তিনি।ভোটার তালিকার বিতর্কিত সংশোধনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দীপকেকে আটক করা হয়। আন্দোলনটির আরও দুই নেতাকেও আটক করা হয়েছিল। তাঁদের আইনজীবীর দাবি, নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ ঠেকাতেই তাঁদের আটক করা হয়।সিজেপির দাবি, শনিবারের বিক্ষোভের আগে হাজার হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও সমর্থকদের রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।এদিকে বিক্ষোভ মোকাবিলায় রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ১৩ কোটি ৩০ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় সংখ্যালঘুদের ওপর অসম প্রভাব পড়ার অভিযোগ উঠেছে।ভারতের নির্বাচন কর্তৃপক্ষের ভাষ্য, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নিবন্ধন, মৃত ব্যক্তিদের নাম এবং জাল বা প্রতারণামূলক নিবন্ধন বাদ দেওয়াই ছিল সংশোধনের উদ্দেশ্য। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ প্রক্রিয়ায় ১৩ কোটি ৩০ লাখের বেশি নাম বাদ পড়েছে।সমালোচকদের অভিযোগ, এ সংশোধনের ফলে সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিমরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের আশঙ্কা, এ প্রক্রিয়ার রাজনৈতিক সুবিধা পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে নির্বাচন কর্তৃপক্ষের বক্তব্য, তালিকা সংশোধনের উদ্দেশ্য ছিল ভোটার তালিকা থেকে অনিয়ম দূর করা।শনিবার মুম্বাই থেকে নয়াদিল্লিতে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও আন্দোলনটির আরও দুই নেতাকে আটক করা হয়। তাঁরা উড়োজাহাজ থেকে নামার আগেই আটক হন বলে জানা গেছে।রোববার সিজেপির প্রধান আইনজীবী রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে দীপকে ও অন্যদের মুক্তি দেওয়া হয়েছে। তবে আগামী এক বছর শান্তি বিঘ্নিত না করার শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের তথ্যমতে, আদালত থেকে বের হওয়ার পর সাদা শার্ট পরা দীপকেকে একটি কালো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি ও তাঁর প্রশাসনের কঠোর সমালোচনা করেন তিনি।এদিকে নিজ বাড়ি থেকে আটক হওয়া আন্দোলনকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি ধ্রুব রাঠিও মুক্তি পেয়েছেন।অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। তবে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও ককরোচ জনতা পার্টি দমন-পীড়নের অভিযোগের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, এএফপি ও বিডি-প্রতিদিন

মুক্তি পেয়েই মোদিকে ‘ভারতের জন্য লজ্জা’ বললেন ককরোচ আন্দোলনের প্রতিষ্ঠাতা